ছোলার পুষ্টিগুণ ও উপকারিতা

 ছোলা খুব-ই পুষ্টিকর একটি খাবার...একে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন বলে থাকি.. প্রতি ১০০ গ্রাম ছোলা হতে আমরা ৩৭২ ক্যালরি শক্তি আমরা পেয়ে থাকি... প্রতি ১০০ গ্রাম ছোলা হতে ৬০ গ্রাম প্রোটিন পাওয়া যায়..  প্রতি ১০০ গ্রাম ছোলা হতে আরো পাওয়া যায় ৫.৬ গ্রাম ফ্যাট... ছোলা ফাইবারে ভরপুর..  এছাড়া বিভিন্ন মিনারেলস যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,  পটাসিয়াম ইত্যাদি ছোলা থেকে পাওয়া যায়...এছাড়া ছোলায় ভিটামিন বি-১ ও বি-২ আছে....   যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে তাদের জন্য ছোলা হতে পারে আদর্শ খাবার কারণ ছোলাতে ফ্যাট নেই বললেই চলে... যতোটুকু পরিমাণ ফ্যাট রয়েছে সেটা আমাদের জন্য উপকারী...ছোলার দ্রবণীয় এবং অদ্রবণীয় খাদ্য আঁশ হার্টের রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে... যারা ওজন কমাতে ইচ্ছুক তাদের জন্য ডায়েট হিসেবে ছোলা রাখা যেতে পারে... ছোলার সাথে বিভিন্ন ছালাদ যেমন শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়াপাতা এইসব খাওয়া হয় তাহলে ওজন কমাতে সাহায্য করে... ছোলায় রয়েছে ভিটামিন সি এবং পটাসিয়াম যা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে.... এইছাড়া ভিটামিন সি এবং পটাসিয়াম আমাদের ব্লাড প্রেসার নিয়ন্ত্রণেও সাহায্য করে.. যাদের ওজন কম তারা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খায়, তাহলে সেটা তাদের মাসল ডেভেলাপে সাহায্য করে.....ছোলা খুব অল্প সময়েই হজম হয় এবং ছোলা কোষ্ঠকাঠিন্য দূর করে.... যাদের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন রেস্ট্রিক্টেড তারা ছোলাকে সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে খেতে পারেন...যাদের ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা তাদের জন্য ছোলা হতে পারে একটি আদর্শ খাবার.. তবে ছোলা যদি বেশি তেল-মসলা দিয়ে রান্না করা হয়, সেটা উপকারের চেয়ে অপকার বেশি আনে কারণ এর ফলে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়.... ছোলা ভালোভাবে সিদ্ধ করে সবুজ সালাদ দিয়ে খেলেই সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত..



Post a Comment

Previous Post Next Post