কালোজিরার উপকারিতা ও কালোজিরা খাওয়ার নিয়ম

কালোজিরা আমরা সকলেই চিনি। কালোজিরাকে ইংরেজিতে 'Nigella Seeds' বলে। সিঙ্গারা,সমুচা সব জায়গায় কালোজিরা ব্যবহার করা হয়। আয়ুর্বেদিক, ইউনানি আর কবিরাজি চিকিৎসায়ও ব্যাপকহারে কালোজিরা ব্যবহৃত হয়। কালোজিরা একটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। কালোজিরায় রয়েছে এন্টি মাইক্রোবায়োল এজেন্ট যেটা শরীরে প্রবেশকৃত জীবাণু ধ্বংস করে। ইসলাম ধর্মে কালোজিরার গুরুত্ব বোঝাতে বলা হয়েছে, "তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে"। নিয়মিত কালোজিরা খেলে-
মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
হজমের সমস্যায় প্রতিদিন ১/২ চামচ কালোজিরা বাটা খেলে হজম শক্তি বেড়ে যায়
জ্বর,ব্যথা, সর্দিদি-কাশিতে এক চামচ কালোজিরার সাথে ৩ চামচ মধু খেলে খুব-ই উপকার পাওয়া যায়
প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে ১০/১৫ গ্রাম কালোজিরা খেলে বুকের দুধের পরিমাণ বেড়ে যায়
কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী আলফাটক্সিন নামক বিষ ধ্বংস করে। 
কালোজিরা শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শরীরে LDL কোলেস্টেরল কমায় আর HDL কোলেস্টেরল বাড়ায়।
চুল পড়া বন্ধে নিয়মিত কালোজিরা খাইলে উপকার পাওয়া যায়। ভালো ফল পেতে চুলের গোড়ায় কালোজিরার তেলও দেয়া যেতে পারে। 
ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে কালোজিরা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
কালোজিরা নারী ও পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়া


তে সাহায্য করে। 
চা বা গরম পানির সাথে কালোজিরা মিশিয়ে খাইলে হার্টের উপকার পাওয়া যায়। 
মাথা ব্যথার সময় কপালে কালোজিরার তেলের মালিশ করলে উপকার পাওয়া যায়। 

Post a Comment

Previous Post Next Post