উচ্চ রক্তচাপ... যার আরেক নাম "নীরব ঘাতক"। অনেকের ক্ষেত্রে এই রোগ সহজে ধরা পড়ে না। আবার ধরা পড়ার পরেও সঠিক চিকিৎসার অভাবে একসময় তা অনেক জটিল হয়ে যায়। আজকাল শুধু বয়স্ক মানুষ বলে নয়, যেকোনো বয়সের মানুষের ই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। সাধারণত অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভাসের ঘাটতির ফলেই এমন হতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অষুধের পাশাপাশি খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে।
যেমন প্রতিদিন তাজা ফল উদাহরণস্বরূপ লেবু, জাম্বুরা, পেয়ারা, আমলকি, ডালিম, কলা, নাশপাতি এসব খেতে হবে। প্রতিদিনের খাবারের মেন্যুতে সবুজ আর ফ্রেস শাকসবজি রাখতে হবে যেমন পালংশাক, লালশাক, কলমিশাক, পাটশাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো,শসা, মুলা, লাউ প্রভৃতি।
খাদ্য তালিকায় পটাসিয়ামযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
এছাড়া বাদাম, শালগম, ডার্ক চকলেট ও কালোজিরাও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে টক দই রক্তচাপ কমাতে সাহায্য করে।
এবার জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপে কোন কোন খাবারগুলো পরিহার করা উচিত:
উচ্চ রক্তচাপের রোগীদের লবণযুক্ত খাবার পরিহার করে চলতে হবে কারণ লবণে সোডিয়াম থাকে আর সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়। অতিরিক্ত মাখন, তেলযুক্ত খাবার, ডিমের কুসুম, গরুর মাংস এসব পরিহার করে চলতে হবে। গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল এবং সোডিয়াম থাকে। এছাড়া আচার ও সস জাতীয় খাবারও পরিহার করে চলতে হবে।
প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম করলে তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমাতে ও স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবেও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। ধূমপান ও অ্যালকোহল জাতীয় খাবার পানীয় পরিহার করতে হবে। মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণন্তামুক্ত থাকতে হবে।
%20-%202023-08-28T001058.194.jpeg)